মহাজাগতিক ঘুড়ি!

মহাজাগতিক ঘুড়ি! কবি আবদুর রব পারভেজ রবি !

মহাজাগতিক ঘুড়ি

হে মহাজাগতিক ঘুড়ি!
তুমি কোন নক্ষত্রের বাতাসে এসেছো উড়ি?
সুতোয় বেঁধেছ মোদের স্বর্গ-স্বপ্নীল সংসার;
পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি নিরহংকার।

কোলে তুলে দিয়েছিলে পৃথিবীর সবচেয়ে দামী অলংকার,
হীরার টুকরো, কোমল শিউলি সুভাস ওয়াসেনাত!
ছোট্ট আঙুল জাদু জানে, সে আমার খুব কাছে টানে;
ফিনিক্সের ন্যায় বাঁচতে শেখায়, মৃত নদীতে জল আনে।

আবারও আমায় বটবৃক্ষের ন্যায় দৃঢ় দিয়েছো উপহার।
ওয়াফির দৌড়ঝাঁপের শব্দ, কস্তুরীর গন্ধ, মুগ্ধ পায়ের ছন্দ।
অবশিষ্ট কিছু নেই পাওয়ার বাকি; বারবার হিসবে গুণি,
আমি যেন কুবেরের ধনভাণ্ডারের চেয়েও ধনী।

আজ রাজমুকুটের লোভ নেই, সাম্রাজ্যের স্বপ্ন নেই।
আমার শূন্য পকেটে অগণিত গ্রহ আর ঋণ গুঁজে ভারী।
তোমার কাঁধে পাহাড়সম ক্লান্তি, দায়িত্ব আর দীর্ঘশ্বাস।
ক্ষমা কোরো- অপূর্ণ দায়িত্ব, ভুল, অক্ষমতা, আশ্বাস।

কবি- আবদুর রব পারভেজ রবি


আবদুর রব পারভেজ রবি

No comments

Powered by Blogger.